ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা বুধবার রাতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট থানা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বিশেষ অতিথি ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির।
বক্তব্য রাখেন, নাচোল থানার ওসি সেলিম রেজা, ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আসগার আলী, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা, পুলিশ কনষ্টেবল নুরুন্নবী প্রমূখ।
পরে রহনপুর রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে তার হাতে ক্রেষ্ট তুলে দেন সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ ও সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল।


