IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে বজ্রপাতে নিহতদের লাশ চুরি ঠেকাতে কবর বাঁধাই

শিবগঞ্জে বজ্রপাতে নিহতদের লাশ চুরি ঠেকাতে কবর বাঁধাই

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চুরি ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত ছয়জনের মরদেহ বাড়ির সামনেই দাফন করা হয়েছে। কবরের ওপরে দেয়া হয়েছে কংক্রিট ঢালাই। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নিহতদের বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর ড্যাল পাড়া গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহত তোবজুল হক, তার স্ত্রী জামিলা বেগম, মেয়ে লাচন, ছেলে বাবুল, সাদিকুল ইসলাম ও তার স্ত্রী টকিয়ারা বেগমকে বুধবার (৪ আগস্ট) রাতেই একইস্থানে বাড়ির সামনে দাফন করা হয়।

স্থানীয় প্রতিবেশী আনারুল বলেন, ‘আমরা শুনেছি বজ্রপাতে কেউ মারা গেলে নাকি লাশ কবর থেকে চুরি হয়ে যায়। তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে বাড়ির সামনেই ছয় জনের লাশ দাফন করে। আর এখন কংক্রিট ঢালাই চলছে। তাহলে চুরির ভয়টা আর থাকবে না।’

বর আল-মামুন বলেন, ‘আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, হঠাৎ বজ্রপাতের আওয়াজ শুনে মনটা কেমন করে উঠে। এ সময় সময় এক প্রতিবেশী খবর দিতে আসে বরযাত্রীর নৌকায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ছুটে যাই তেলিখাঁড়ির ঘাটে। এসে দেখি আব্বুসহ আমার স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন স্থানে। কী বলব ভাই এই কষ্ট বলে বোঝানো যাবে না। পরে জানতে পারি আমার বাবা, দুলাভাই, ফুফু, ফুফা, খালা, খালাতো ভাই, মামি, মামাতো ভাইসহ ১৬ জন মারা গেছেন। স্বজনদের লাশ চুরির ভয়ে বাড়ির আশে পাশেই দাফন করা হয়েছে।’

এর আগে, বুধবার দুপুরে আত্মীয়-স্বজন নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় বউ আনতে রওনা হন বরযাত্রীরা। তেলিখাঁড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। একটি টিনের ছাউনির ছায়াতলে আশ্রয় নেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ১৬ জন বর যাত্রীর মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31