IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নাচোলে পুকুর লীজ নিয়ে হয়রানির অভিযোগে মামলা

নাচোলে পুকুর লীজ নিয়ে হয়রানির অভিযোগে মামলা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস পুকুর ইজারা (লীজ) নিয়ে লীজ গ্রহিতারা হয়রানীর শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন। এ নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে পুকুরিয়াপাড়া মৌজার একটি পুকুর নিয়ে।

উপজেলার পন্ডিতপুরের আব্দুল করিমের ছেলে আকবর আলী জানান, পুকুরিয়াপাড়া মৌজার ৬৭৮ দাগের ১.৮০(একর) আয়তনের পুকুরটি শিবগঞ্জ উপজেলার বাটিগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ’র অনুকূলে জলমহল কমিটি ইজারা দেন। পুকুরটি জলমহল কমিটি ইজারা গ্রহিতাকে বুঝিয়ে দেন। লীজগ্রহিতা পুকুরটিতে মাছ চাষের জন্য মাছের পোনা ছাড়তে গেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর হাটের একরামুল হক, ফারুক ও স্থানীয় দখলকারীসহ ১০/১২জন গত ২ আগষ্ট নেজামপুর বাজারে আকবর আলীর ভাই মনিরুলকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ বিষয়ে নাচোল থানায় গত ৩ অগষ্ট আকবর আলী একটি অভিযোগ দায়ের করেন। গত ২৫ জুলাই উপজেলার নাচোল ইউনিয়নের রাজবাড়ী সপতলার মোহাম্মদপুর মৌজার ৪৮০ দাগের পুকুরপাড়বাসীর দাবী উপেক্ষা করে প্রায় এক কিঃমিঃ দুরবর্তি লোকদেরকে পুকুরটি ইজারা প্রদান করে ইজারা কমিটি। এদিকে উপজেলার কেন্দুয়া গ্রামের মৃত আইনাল হক বিশ্বাস এর ছেলে রেজাউল করিম বিশ্বাস কেন্দুয়া মৌজার ৯৪ দাগের পুকুরটি তার পৈত্রিক সম্পত্তি বলে দাবী করে খাস তালিকা থেকে স্থগিত রাখার জন্য আদালতের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু জলমহল কমিটি পুকুরটি খাস হিসেবে লীজের তালিকায় অন্তর্ভূক্ত করে। এ নিয়ে চলছে দু’পক্ষের মাঝে আইনী লড়াই।

পুকুরিয়াপাড়া মৌজার খাস পুকুর সংক্রান্ত অভিযোগের বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী জানান, আকবর আলীর ভাইকে মারধোরের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যস্থা নেয়া হবে।

এবিষয়ে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, যদি কোন ব্যক্তি ইজারা দেয়া পুকুরে অবৈধ দখল করে, তবে বৈধ ইজারা গ্রহিতা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31