IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ১৩ বছর ধরে একঘরে একটি পরিবার

রাণীনগরে ১৩ বছর ধরে একঘরে একটি পরিবার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে এক পরিবারকে প্রায় ১৩ বছর ধরে একঘরে করে রাখার অভিযোগ ওঠেছে। এঘটনার সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুভাষ চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে।

ভুক্তভোগী পারইল গ্রামের মৃত গজেন্দ্রনাথের ছেলে সুভাষ চন্দ্র সরকার জানান, গত ১৯৮৮ ইং সালে তিনি বিয়ে করার সময় ওই দিন পাড়ায় হরিবাসর অনুষ্ঠিত হয়। বিয়ের লোকজন মাছ-মাংস খেয়ে হরিবাসর চত্বরে চলা ফেরা করার অপরাধে তাকে প্রায় ৫/৭ বছর ধরে এক ঘরে করে রাখা হয়। এরপর সমাজের লোক ডেকে সমাধান চাইলে তার ২০০ টাকা জরিমানা এবং বাড়ী বাড়ী ভিক্ষা করে সমাজের লোকজনকে খিচুড়ি খাইয়ে সমাজে অর্ন্তভুক্ত হয়। এরপর আবারো নানান অযুহাতে তাকে এক ঘড়ে করে রাখা হয়। এর পর পরে ২০০৬ সালে তাকে সমাজে স্থান দেয়।

তিনি জানান, ওই সময় গ্রামের লোকজন পারইল মহা শ্বসান ও চন্ডিমন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এরপর ওই কমিটির নিকট থেকে পূর্বের আয়-ব্যয়ের হিসাব চেয়েও দিতে না পারায় রেজুলেশনের মাধ্যমে গ্রামবাসীর সিদ্ধান্তক্রমে পূর্বের কমিটির সভাপতি সম্পাদকের উপর আদালতে মামলা দায়ের করেন। এরপর গত ২০০৮ইং সালে আবারো তাকে এক ঘড়ে করে রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ওই পাড়ায় বিয়ে, অন্যপ্রশানসহ সামাজিক আচার অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানাদি থেকে তাকে দুরে রেখেছে। ১০/১২ বছর আগে সামাজিক এমন বিরুপ আচরণে একমাত্র মেয়ের বিয়ে অন্যত্র থেকে দিতে হয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিন আগে তার চাচাতো ভাই ভবতোষ মারা যায়। তার সামাজিক খাওয়া দাওয়া হয়েছে শুক্রবার দিন। এসময় সমাজের সবাইকে দাওয়াত দিলেও তাকে দাওয়াত দেয়া হয়নি। কি কারনে আমাকে এক ঘড়ে করে রাখা হয়েছে? এমন প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেনা। আমার পরিবারবর্গকে পাড়ার সমাজ থেকে সমাজচ্যুত করে রেখেছে পাড়া থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে সামাজিক, শারীরিক ও অর্থনৈতিক এবং মানষিকভাবে নির্যাতন করাসহ একের পর এক মিথ্যা মামলায় হয়রানি করছে। এতে করে চরমভাবে সমাজে তথা এলাকার লোকজনের কাছে হেও প্রতিপন্ন করা হচ্ছে। গত কয়েক বছরে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য পাড়ায় প্রায় ৯ দফা সমাজের লোকজন ডেকেও কাউকে পাইনি। ইউনিয়ন পরিষদে সুষ্ঠু সমাধান চেয়ে অভিযোগ করেও কোন ফল হয়নি। তাই স্ত্রী-সন্তান তথা পরিবার নিয়ে সমাজে স্বাভাবিক ভাবে চলাচল করার লক্ষে সুষ্ঠু সমাধান পেতে গ্রামের মাতাব্বর শুনিল চন্দ্র সাহা, দ্বিজেন্দ্রনাথ প্রামানিকদের বিরুদ্ধে নতুন করে গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রামের মাতাব্বর শুনিল চন্দ্র সাহা ও দ্বিজেন্দ্রনাথ প্রামানিক বলেন, তাকে এক ঘড়ে করে রাখা হয়নি। সমাজে সবার সাথে ওঠ-বস করছে এবং চলাচলও করছে। তবে সমাজের লোকজনদের প্রতি অন্যায়, প্রতারণা মামলা করাসহ সামাজিকভাবে নানা বিদ্রপ করার কারনে সমাজের লোকজন তাকে এড়িয়ে চলছে।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গত ৩/৪ বছর আগে সুভাষ চন্দ্র এমন একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেটা সমাধান করে দিয়েছিলাম। তবে এখন কি অবস্থা তা বলতে পরবোনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে সমাধানের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31