ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী টু হাটপাঙ্গাসী সড়কের একটি বটগাছ প্রায় তিন মাস আগে কোনো একদিন আপনা-আপনিই মিরের দেউলমূড়া আব্দুর রাজ্জাক মাস্টারের পুকুরে সড়কের একাংশ নিয়ে ভেঙ্গে পড়ার ফলে বিপাকে পড়েছেন আব্দুর রাজ্জাক মাস্টারের পরিবার।
বটগাছটি সরকারি সড়কে হওয়ায়, না পারছেন সরাতে, না পারছেন পুকুরে মাছ চাষ করতে। ইতিমধ্যেই ভাঙ্গা সড়কটুকু ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার মেরামত করলেও সড়ানো হয়নি বটগাছটি।
এ ব্যাপারে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার জানান, বটগাছটি ভেঙ্গে পড়ার কিছুদিন পড়েই ভাঙ্গা রাস্তাটুকু মেরামত করা হয়েছে এবং উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে জানানো হয়েছে, আশা করছি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্বা গ্রহণ করা হবে।


