IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিতরাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ১৩ টি মামলা আসামী মিলন গ্রেফতাররাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধারঘরেই বানান স্বাস্থ্য সম্মত পেঁয়াজিট্রাম্পের সতর্কবার্তায় বিশ্ববাজারে তেলের দাম কমলোপ্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেনচাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল‘খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে’তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুন
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে গরুর শরীরে আল্লাহ লেখা দেখতে এলাকাবাসীর ভিড়

আদমদীঘিতে গরুর শরীরে আল্লাহ লেখা দেখতে এলাকাবাসীর ভিড়

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : আলৌকিক হলেও সত্য, বগুড়ার আদমদীঘিতে বিদেশি জাতের গরু জার্সির শরীরে আলৌকিক ভাবে ‘আল্লাহ’ লেখা দেখা গিয়েছে।

রোববার সকালে উপজেলার ছোট আখিড়া এলাকায় এই আলৌকিক ঘটনা ঘটে। গরুটিকে দেখতে ওই এলাকায় শতশত মানুষ ভিড় জমিয়েছেন। এই আলৌকিক ঘটনায় এলাকাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট আখিড়া এলাকার বাসিন্দা খামারী লিটন হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের গরু পালন করে আসছেন। তিনি বিভিন্ন হাট ও খামার ঘুরে গরু কেনাবেচা করেন। গত শনিবার নওগাঁর ইকরতাঁরা গ্রামের একটি খামারী কাছ থেকে তিনি ১২টি বিভিন্ন জাতের গরুসহ ওই বিদেশি জাতের জার্সি গরু কিনে নিয়ে আসেন৷ রোববার সকালে গরুকে গোছল করাতে গিয়ে হঠাৎ দেখা যায় ওই গরুর শরীরের ডান পার্শ্বে সাদা হয়ে আলৌকিক ভাবে আল্লাহ লেখা। এরপর থেকে ওই লেখা দেখতে শতশত মানুষ ওই বাড়িতে এসে ভিড় জামায়।

গরুটিকে দেখতে আসা মোজাম্মেল হক বলেন, সকলে এমন খবর শুনে ওই এলাকার দেখতে যায়। সেখানে গিয়ে দেখি গরুর শরীরে ডানপার্শ্বে আল্লাহ লেখা। আল্লাহ চাইলে সবকিছুই পারেন।

এ ব্যাপারে খামারী লিটন হোসেন বলেন, শনিবারে যখন গরু কিনে নিয়ে আসি তখন তার শরীরে কোন লেখা ছিলনা। সকলে গোছল করাতে গিয়ে দেখি আলৌকিক ভাবে আল্লাহ লেখা। গোছল করানোর পরেও এখনো ওই অবস্থায় আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728