IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন মেলামেশার পর প্রতারনা করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে প্রেমিকা লিপি খাতুন। দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি এ অনশন ছেড়ে যাবেন না।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের হামিদ আলীর ছেলে মোমিন আলীর সাথে পাশ্ববর্তী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামের এসএসসি পরীক্ষার্থী লিপি খাতুন নামের এক মেয়ের সাথে গত ছয় মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের সম্পর্কে লিপি খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে কয়েকবার অবৈধ মেলামেশা করে। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে লিপি খাতুন একাধিকবার বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করতে থাকে মোমিন।

অবশেষে মঙ্গলবার (১৯অক্টোবর) বিকালে লিপি খাতুন প্রেমিক মোমিনের বাড়িতে প্রবেশ করলে প্রেমিক মোমিন ও তার পরিবারের সদস্যরা মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে ঘটনা জানাজানির পর মামিন ও তার পরিবার বাড়ির গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়।

অপরদিকে মেয়ে বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় বসে অনশন শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশী মোমিনের দাদা তার বাড়িতে লিপি খাতুনকে আশ্রয় দিয়েছে। এ বিষয়ে প্রেমিক মোমিন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রেমিকা লিপি খাতুন জানান, তার সাথে মোমিন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে। আমি বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি। কিন্তু মামিন ও তার পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছে। এজন্য অনশন করছি। বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোন উপায় নেই।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31