IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সড়ক মেরামত কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মহাদেবপুরে সড়ক মেরামত কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সড়ক জনপদ বিভাগের মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে। গত বর্ষা মওসুমে নওগাঁ-মহাদেবপুর-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সেগুলোতে পানি জমে কাদাপানিতে সয়লাব হয়ে থাকে।

উপজেলা সদরের আখেড়া, বাসস্ট্যান্ড, ঘোষপাড়া মোড়, হাসপাতাল মোড়, লিচুতলা থেকে ব্র্যাকমোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। এই সড়কে প্রায়ই যানবাহন উল্টে দূর্ঘটনা ঘটতো। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ এই সড়কের ভাঙ্গা অংশে মাটি ফেলে উঁচু করে ইট দিয়ে হেরিং বোন বন্ড করার কাজ শুরু করে। কিন্তু এই কাজে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বরেন্দ্র মোড় এলাকায় গিয়ে দেখা যায় হেরিং বোন বন্ড করার জন্য যে ইট ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের। নিচের সারির এক ইটের যে সোলিং দেয়া হচ্ছে তা গায়ে গায়ে ঘেঁষে না দিয়ে একটি থেকে অন্যটি কয়েক ইঞ্চি পর পর সাজানো হয়েছে। ইট সাজানোর কাজ করছিলেন অসংখ্য লেবার। তাদের মধ্যে নিজেকে সরদার বলে পরিচয় দিলেন নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে চঞ্চল মন্ডল।

তিনি জানালেন, ভাঁটায় ১নং ইটের যোগান না থাকায় তারা এই ইট ব্যবহার করছেন। অপর মিস্ত্রি নওগাঁ সদর উপজেলার বাচারীগ্রাম গ্রামের বছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জানালেন, সোলিংয়ে বালু দিয়ে জয়েন্টের জন্য প্রতিটি ইটের মাঝে ২ ইঞ্চি করে ফাঁকা রাখতে বলা হয়েছে। কিন্তু তারা ভূল করে ৩ ইঞ্চি করে ফাঁকা রেখেছেন।

তিনি জানান, ঠিকাদার যে ইট সরবরাহ করেছে, তাই দিয়ে তারা কাজ করছেন। তবে যারা দেখবেন তারাই বলবেন যে এটা ১নং ইট নয়। মোবাইলফোনে যোগাযোগ করা হলে ঠিকাদার মাসুদ জানান, তারা ইট বিছানোতে কোনো ফাঁকা রাখেননি এবং নিম্নমানের ইট ব্যবহারের প্রশ্নই উঠে না। এগুলো সব ১নং ইট।

সওজ পত্নীতলা উপ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নুর আহমেদ জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমার জানা নেই, আপনি জানালেন বিষয়টি আমি দেখছি। নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয়রা জানান, নিম্নমানের কাজের অভিযোগে শুক্রবার বিকেলে তারা কাজ বন্ধ করে দেন। কিন্তু ঠিকাদারের লোকেরা কোন কিছুর তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার অব্যাহত রেখে শনিবার সকাল থেকে আবার কাজ শুরু করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31