IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে মাত্র ২৫ টাকাতেই মিলছে পেটপুড়ে খাবার

গুরুদাসপুরে মাত্র ২৫ টাকাতেই মিলছে পেটপুড়ে খাবার

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : মাত্র ২৫ টাকাতেই জামাই আদরে মিলছে পেটপুড়ে খাওয়ার সুযোগ। তবে মাংস ভাত খেতে লাগবে ৬০ থেকে ১০০ টাকা। নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটে হোটেল জামাই হাটায় ১৩টি খাবার দোকানে এ সুযোগ মিলছে ৪৫ বছর ধরে।

চলনবিল অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসা আর্থিক ভাবে অস্বচ্ছল শ্রমজীবি, মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ এসব হোটেলগুলোর খদ্দের। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে। পজিসন ভাড়া-দামী আসবাবপত্র ও অধিক কর্মচারি লাগেনা বলে কমদামে খাবার খেতে পারেন মানুষ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সরজমিনে ঘুরে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় হাটে গরু- রসুন, পেঁয়াজ আর ধানসহ নানা পণ্য বেচাবিক্রিকে ঘিরে বসেছে স্বল্প দামের এই খাবার দোকান। বাঁশপুঁতে ওপরে ও চারপাশে মোটা পলিথিন দিয়ে ঘেরা। বসার জন্য টেবিল-বেঞ্চ। রান্না করা খাবার গরম রাখতে তরকারির পাত্রগুলো রাখা হয়েছে কয়লার আগুনের ওপর। খদ্দেররা দল বেঁধে খাচ্ছে তাঁদের চাহিদামত খাবার।

দেকানিরা জানান, দেড় প্লেট পরিমান ভাতসহ একটি রান্না ডিম দিয়ে ভাত খেতে লাগে ২৫ টাকা, সিলভাকার্প, নলা, রুই, মিরকা মাছের একপিচ মাছ-ভাতসহ ৩০ টাকা, গরু-মহিষের ভুড়ি(বট) ২৫টাকা, ৪-৫ টুকরা গরু/মহিষ মাংসসহ দেড় প্লেটভাত ৬০ থেকে ১০০ টাকা করে লাগে।

হোটেল জামাই হাটায় অন্তপক্ষে দশজন ভোক্তার সাথে কথাবলে জানা গেছে, দামী হোটেল রেষ্টুরেন্টে একটা রান্না করা ডিমসহ দেড় প্লেট ভাত খেতে লাগে ৪০টাকা, মাংস দিয়ে খেতে ১৩০ থেকে ১৪০ টাকা। অবস্থা বিবেচনা করে তারা স্বল্পদামের হোটেলে খাচ্ছেন। এসব ভোক্তারা গুরুদাসপুরসহ আশপাশের বড়াইগ্রাম, সিংড়া, চাটমোহর, তাড়াশ, সলঙ্গা, রায়গঞ্জ, উল্লাহপাড়া উপজেলার এলাকা থেকে চাঁচকৈড় হাটে এসেছেন।

হোটেল জামাই হাটার দোকানদার জাহিদুল ইসলাম, মজিদ, খবির ও আব্দুল মালেক জানান, সপ্তাহে দুইটি হাট (শনি-মঙ্গল) বসে। একজন হোটেল মালিক প্রতিহাটে ৫০ থেকে ৮০কেজি চালের ভাত বিক্রি করেন। তরকারিতে লাভ না হলেও-ভাত বিক্রিতে লাভ হয় বেশি। গড়ে ১০ হাজার টাকা বিক্রি হয়। তবে বর্ষাকালে নৌচলাচল সচল থাকে এজন্য বেচা-বিক্রি বাড়ে। এসব হোটেল চালাতে তেমন পুঁজি লাগেনা। ডিম, মাছ, মাংস, চাল, খড়ি, মসলা বাঁকিতে কিনে বিক্রির পর টাকা পরিশোধ করতে হয় দোকানিদের। প্রতি হাটে খরচবাদে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা লাভ হয়। চাঁচকৈড় হাট ছাড়াও উপজেলার নাজিরপুর, তাড়াশের নওগাঁ ও বগুড়ারর নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে- তাঁরা নিয়মিত খাবার হোটেল বসান। খাবার পরিবেশনকারিসহ তিনজন লোক দরকার হয় হোটেল চালাতে। শ্রমিকদের ৪০০ থেকে ৫০০টাকা করে মজুরি দিতে হয়।

কবে, কখন থেকে ভ্রাম্যমাণ এই হোটের রেওয়াজ চালু হয়েছিল-তার সঠিক ইতিহাস জানাতে পারেননি এসব দোকানিরা। তবে দোকানদার জাহিদুল ইসলামের মতে, তাঁর বাবা আবুল হোসেন ৪৫ বছর আগে এই ব্যবসা শুরু করেছিলেন। ২৪ বছর ধরে তারা তিনভাই পৃথক ভাবে এই ব্যবসা করছেন। জমিজমা না থাকায় এই আয়েই তাদের মত ১৩জন ব্যবসায়ীর সংসার চলছে।

অপর দোকানদার খবির হোসেন জানান, এক সময় চলনবিল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। বর্ষায় নৌকা আর মেহন্তে পায়ে হেঁটে কিংবা গরু মহিষের গাড়িতে হাটে পণ্য পরিবহনসহ প্রয়োজনীয় কেনাকাটা করতে আসতো মানুষা। পিছিয়ে পড়া সভ্যতার কারণে বর্তমান সময়েরমত ভালো হোটেল-রেষ্টুরেন্ট চালু ছিল না। সময়ের প্রয়োজনে ভ্রাম্যমান এসব হোটেল চালু হয়েছিল।

হোটেল জামাই হাটা প্রসঙ্গে এসব দোকানিরা জানান, ‘শ্বশুর বাড়িতে গেলে অন্তপক্ষে ২০০টাকার এক কেজি মিস্টি নিয়ে যেতে হয়- তবেই জামাই আদর মেলে, কিন্তু মাত্র ২৫ টাকা খরচ করে তাদের হোটেলে বসলে- পেটপুড়ে আপ্যায়ন মেলে” একারনে হোটেল জামাইহাটা নাম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31