IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

বদলগাছীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষ কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান ‘নিয়ন’ (৩৫) নামের এক যুবকে খুন করেছে। এ ঘনায় দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন, পালশা দক্ষিনপাড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও তার ছেলে স্বাধীন হোসেন। নিহত মেহেদী হাসান নিয়ন ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯ টার দিকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিওন এর মৃত্যু হয়। নিয়নকে কেঁচি দ্বারা আঘাত করে একই গ্রামের এছাহক আলী ও তার বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ন(২৬) এবং ছোট ছেলে স্বাধীন হোসেন (২৪)।

সরেজমিনে গিয়ে জানা যায়, বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান নিওন একই গ্রামের দক্ষিনপাড়ার এছাছাক আলী নিকট ৯০ হাজার টাকায় জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিল। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো জমি বিক্রি করলে তাকে যেন অবগত করা হয়। স¤প্রতি ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অনত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তার ভগ্নিপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়িতে যান। এসময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দিবে বলে তাকে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কেও এক পর্যায়ে এছাহাক তার স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দিলে তারা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করে। আঘাতের ফলে মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান।

নিহতের বোন ইসমত আরা বলেন, ৫ বছর আগে আমার ভাই ৯০ হাজার টাকা দিয়ে এছাহক আলীর জমি বন্ধক নেন এবং চাষাবাদ করে আসছে। কিছুদিন হলো সেই জমি বিক্রয় করবে বলে আমার ভাই জানতে পেরে বন্ধকের টাকা ফেরত চায়। সেই টাকা ফেরত চাইতে গেলে তারা আমার ভাইকে মারধর করে কেঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, জমি বন্ধকের টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান (নিয়ন) নিহত হয়েছেন। নিহতের বাবা মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় খুরশিদা বেগম ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31