IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপর হামলা, ৩৮৫ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপর হামলা, ৩৮৫ জনকে আসামি করে মামলা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় ৩৮৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাশ পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর থানার এসআই ওসমান আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনানমা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১৫ জনকে আটক হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেরকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

গত বুধবার (৫ জানুয়ারী) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী। তার কাছে পরাজিত হন বর্তমান ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস সেরাতাল, আনারুল ইসলাম, আবু বাক্কার ও সাদিকুল ইসলাম। কিন্তু পরাজয় মেনে নিতে না পেরে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এক হয়ে তাদের শতাধিক সমর্থকসহ লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার বিকেলে শরিয়ত আলীর বাড়িতে হামলা চালাতে যায়।

এ খবর পেয়ে পুলিশ দ্রুত শরিয়ত আলীর বাড়িতে হামলার আগেই হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপর হামলায় মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদি হামলায় গুরুতর আহত সদর মডেল থানার এসআই ওসমান আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31