IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভামান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্কহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে হামলা চালালো আইআরজিসিরাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শনচাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার‘জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে’বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ রোগীকে প্রয়োগ করার অভিযোগ

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ রোগীকে প্রয়োগ করার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার দুপুরে সালবিটামল গ্রুপের শ্বাসকষ্ট রোগীদের মেয়াদোত্তীর্ণ ঔষুধ প্রয়োগ করা হয়েছে। গত ১৫ দিন যাবত এই স্বাস্থ্য কমপ্লেক্সের সালবিটামল গ্রুপের এই মেয়াদোত্তীর্ণ ঔষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানাগেছে।

জানা যায়, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে এমন অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্বাসকষ্টের রোগী বেগম সুলতানা খানমের ছেলে এ্যাডভোকেট শাহানূর ইসলাম।

শাহানূর ইসলাম জানান, কয়েকদিন ধরে আমার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। শ্বাসকষ্ট বেশি হওয়ায় শনিবার দুপুরের দিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মাকে নিয়ে আসি। চিকিৎসক তাঁর অবস্থা দেখে তাঁক গ্যাস দিতে বলেন। এ সময় গ্যাস দেয়া নেবুলাইজারে তরল সলিউশন সালবিটামল গ্রুপের ঔষুধ ব্যবহার করা হয়। সলিউশনের গায়ে লেখা তারিখ অনুযায়ী দেখা যায় গত প্রায় ১৫ দিন আগেই সেই ঔষুধের মেয়াদোত্তীর্ণ হয়েছে।

শাহানূর আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে তার মায়ের আগে আরেক রোগীকেও শ্বাসকষ্টের ঔষুধ প্রয়োগ করা হচ্ছিল সেটিরও মেয়াদ ফুরিয়ে গেছে। এরপর বিষয়টি আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সেই ঔষুধ রোগীকে প্রয়োগ করা বন্ধ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা বলেন, এই হাসপাতালে এলাকার বেশিরভাগ সাধারন, অশিক্ষিত মানুষেরা এখানে চিকিৎসা নিতে আসে। আর সেখানে যদি রোগীদেও মেয়াদোত্তীর্ণ ঔষুধ প্রয়োগ করা হয় তাহলে আমরা এখানে কোন ভরসায় চিকিৎসা সেবা নিতে আসবো। তারা আরো বলেন আমরা শুনেছি মেয়াদোত্তীর্ণ ও ভুল ঔষুধ প্রয়োগ এর কারনে রোগীদের মৃত্যু হয়।

এ ব্যপারে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষুধ সংরক্ষণাগারের স্টোরকিপার রুহুল আমিনের সাথে কথা বললে তিনি জরুরী বিভাগের লোকজনের ওপর দায় চাপিয়ে বলেন, ঔষুধের স্টোর থেকে এই ওষুধ সরবরাহ করা হয়নি। জরুরী বিভাগের লোকজন কোথা থেকে এই ঔষধ পেয়েছেন ও তা প্রয়োগ করছেন তা আমার জানা নেই। তবে এমন ঘটনার কথা তিনিও নাকি শুনেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কানিজ ফারহানার সাথে কথা বললে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিগত বেশ কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটেছে হাসপাতালে। আজ জানার পরে সেই ঔষুধ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031