IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> বিশ্বে করোনা শনাক্ত ৪ কোটি ৬০ লাখ

বিশ্বে করোনা শনাক্ত ৪ কোটি ৬০ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি ৬০ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ রোববার সকাল নয়টা নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৭৮০।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৫৯ জন।
বিজ্ঞাপন

বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪৪৩।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৬ হাজার ১৮৬। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৩৪৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৭ হাজার ১১৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৪১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। আর্জেন্টিনা সপ্তম। কলম্বিয়া অষ্টম। যুক্তরাজ্য নবম। মেক্সিকো দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২০তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪। মোট ৫ হাজার ৯২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। আর সুস্থ হওয়ার হার ৭৯ দশমিক ৫১ শতাংশ।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা।

কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930