IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘পরবর্তী মহামারীর জন্য জন্য তৈরি থাকুন’

‘পরবর্তী মহামারীর জন্য জন্য তৈরি থাকুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের সব দেশকে পরবর্তী মহামারীর জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সংবাদ বিজ্ঞপ্তিতে সব রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে সংস্থাটি এমন বার্তা দিয়েছে।

করোনা মহামারীর কারণে সারা বিশ্ব যে সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে; ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, তার আগাম সতর্ক করে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর দ্যা হিন্দুর।

এ বছর আলাদা করে কোনও সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তার বদলে একটি প্রেস রিলিজ হুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তাতে সমস্ত দেশের প্রতি হুর আবেদন, অতীত এবং বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের আগাম প্রস্তুতির প্রয়োজন। ভালো স্বাস্থ্য পরিকাঠামো থাকলে খুব সহজেই সার্স এবং কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়, সেটা প্রমাণ হয়েছে।

তাই মহামারী হারাতে সবচেয়ে জরুরি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা দরকার। সঠিক পরিকল্পনা, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে যা সম্ভব, সবটাই করতে হবে বলে জানিয়েছে হু।

পাশাপাশি হু এটাও জানিয়েছে, সমস্ত দেশের সম্মিলিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। প্রতিটা দেশ যাতে তার চাহিদা মতো ভ্যাকসিন পায় সেটাও দেখা হবে।

বিশ্বজুড়ে এই মহামারীর কারণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ লাখ ৩২ হাজার ৫১৬ জনের। এর মধ্যে শুধু ভারতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮৫ জনের।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে।

ভারতে ওই টিকা উৎপাদন ও পরীক্ষার দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা আশাবাদী, আগামী বছরের জানুয়ারিতে কোভিশিল্ডের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হলেই সেটি ভারতে পাওয়া যাবে।

এছাড়া করোনাভাইরাসের প্রথম ভারতীয় টিকা কোভ্যাক্সিন হাতে আসতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930