IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি’

‘ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা সময়ের ব্যাপার মাত্র।

তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব। সে আমাকে ভোট দিক আর না-ই দিক। কারণ আমরা কেউ কারও শত্রু নই। আমরা সবাই মার্কিন নাগরিক।

হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নেয়ার আগেই রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা জিততে চলেছি। নেভাডাতে আমরা লিড করছি। পেনসিলভেনিয়াতে সামান্য পিছিয়ে আছি। বিগত ২৪ বছরে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি। মাত্র কয়েক বছর আগে যে নীল দেয়াল ভেঙে পড়েছিল। আমরা তা আবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। পেনসিলভেনিয়া, মিশিগান উইসকনসিন- আমেরিকার হৃদয়। আজ পর্যন্ত জীবনে সর্বাধিক ভোট পেয়েছি আমি। ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি এখনও পর্যন্ত।

তিনি আরো বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। মহামারি করোনা, জলবায়ুর পরিবর্তন, বর্ণবিদ্বেষ প্রভৃতির বিরুদ্ধে কাজ করার জন্য জনতা এই রায় দিয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি মাত্র। তবে আমরা বসে নেই। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি।

তিনি জানান, জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। দেশে করোনার সংক্রমণ মারাত্মক হারে বেড়ে চলেছে। প্রথম দিন থেকে আমরা করোনার সংক্রমণ মোকাবিলায় কোমর বেঁধে নামব। প্রত্যেকটা জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য।

পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করে তোলা যায়, তার পরিকল্পনাও চলছে। তবে আমাদের এখনও একটু ধৈর্য ধরতে হবে। কারণ সব ভোট গোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট গণনায় অনেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। আমরা তা হতে দেব না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930