IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দেবে

ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দেবে

ধূমকেতু নিউজ ডেস্ক : দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০০ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল সুবিধাসংবলিত সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

এখন পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হয়েছে এটাই তার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ। সোমবার এই প্যাকেজ ঘোষণা করা হবে বলে তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনকে এখন পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করা শর্তে রয়টার্সকে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী অস্ত্র প্যাকেজে প্রেসিডেন্ট জো বাইডেন এখনও অনুমোদন দেননি। তিনি এতে স্বাক্ষরের আগে এর বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সহায়তা প্যাকেজটি ঘোষণা করা হলে এতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) এবং প্রায় ৫০টি এম১১৩ মেডিকেল-সুবিধাসংবলিত সাঁজোয়া যান থাকবে।

পেন্টাগন সম্প্রতি ঘোষণা করেছে যে, রামস্টেইন বিমান ঘাঁটির কাছে জার্মানির একটি মার্কিন সামরিক হাসপাতালে ইউক্রেনের নাগরিকদের চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হবে।

এছাড়া গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য ৫৫ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। ওই প্যাকেজের মধ্যে হিমার্স-এর জন্য অতিরিক্ত গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন প্যাকেজের বিষয়ে এখনই কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে গত মাসের শেষের দিকে ইউক্রেনকে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে উন্নত প্রযুক্তির ড্রোনও রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news