IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে উঠে গুলি, নিহত ৩৪

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে উঠে গুলি, নিহত ৩৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি চালিয়ে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলছে, তবনিশানজুল-গুমুজে বাসে হামলার ঘটনা ছাড়াও অন্য তিন এলাকায় এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে চলমান সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলা চালানো হয়েছে।

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া ২০ হাজারেরও বেশি মানুষ দেশ ছেড়ে সুদান সীমান্ত দিয়ে পালিয়ে গেছে।

এমএসএইচ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930