IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে আবারও মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেই রাতেই এই প্রথমবারের মতো কৃষ্ণসাগরে টহলরত রুশ নৌযানেও দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এএফপি, রয়টার্স, তাস।

মঙ্গলবার রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল।

মঙ্গলবার রাত ৩.৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন বলেন, ‘মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘হতাহতের কোনো তথ্য নেই,’ জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইউক্রেনকে মস্কোর ওপর হামলার জন্য দায়ী করে বলেছে, মস্কো অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।’ ‘আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো-শহরের অনাবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছিল।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘রাতে কৃষ্ণসাগরে মস্কোর টহল নৌযান লক্ষ্য করেও দফায় দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে সব ড্রোন হামলাই প্রতিহত করা হয়েছে। সেখানে ‘তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর ঘাঁটি সেভাস্তোপলের ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে নৌযানগুলো এ ড্রোন হামলার শিকার হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31