IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘মাস শেষের আগেই পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা’

‘মাস শেষের আগেই পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মাস শেষের আগেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।

এদিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দেন।

রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31