IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজার ১০ শিশুকে জরুরি চিকিৎসার জন্য নিয়ে গেলো যুক্তরাজ্য

গাজার ১০ শিশুকে জরুরি চিকিৎসার জন্য নিয়ে গেলো যুক্তরাজ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার গুরুতর অসুস্থ ও আহত ১০ শিশুকে জরুরি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে নিকট আত্মীয়রাও গেছেন। আগামী কয়েক সপ্তাহে আরও কিছু অসুস্থ শিশুকে আনার পরিকল্পনা রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ (ডিএইচএসসি) এসব তথ্য নিশ্চিত করেছে।

ডিএইচএসসি জানিয়েছে, এসব শিশু ব্রিটিশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) অধীনে চিকিৎসা পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তারা গাজা থেকে ১০ জন গুরুতর অসুস্থ শিশুকে যুক্তরাজ্যে স্থানান্তরে সহায়তা করেছে। শিশুদের সঙ্গে ৫০ জন অভিভাবক বা আত্মীয়ও গেছেন।

ব্রিটিশ সরকার জানিয়েছে, এসব শিশু ও তাদের পরিবার যাতে যুক্তরাজ্যে অবস্থানকালে প্রয়োজনীয় সব সহায়তা পায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহে আরও কিছু অসুস্থ শিশুকে আনার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জানা যায়, গাজা থেকে আসা দুই শিশু ও তাদের পরিবার চিকিৎসার জন্য স্কটল্যান্ডে পৌঁছেছে।

এরই মধ্যে কিছু শিশু ‘প্রজেক্ট পিওর হোপ’ নামে একটি বেসরকারি উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্যে এসে বিশেষায়িত চিকিৎসা পাচ্ছে। তারা ব্যক্তিগত ব্যবস্থাপনায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, শিশুদের সরিয়ে আনার সমন্বয় করতে গত কয়েক সপ্তাহ ধরে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স কাজ করছে। কর্মকর্তারা একে একটি ‘জটিল মানবিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন।

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শিশু ও তাদের পরিবারের সদস্যদের প্রথমে গাজা থেকে জর্ডানে সরিয়ে নেওয়া হয়। সেখানে ব্রিটিশ দূতাবাসের কর্মীরা সহায়তা দেন ও নিরাপত্তা যাচাই শেষে তাদের যুক্তরাজ্যে আনা হয়।

এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে যাতে গাজায় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত হয়।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, গাজার শিশুদের ওপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব দেখে কেউই মর্মাহত না হয়ে থাকতে পারে না। তাদের পরিবার যে ভয় ও যন্ত্রণা সহ্য করেছে, তা অকল্পনীয়। এটি আত্মাকে ভেঙে দেওয়া পরিস্থিতি, যা আমাদের কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন, প্রত্যেক শিশুরই সুস্থ হওয়ার, খেলার এবং স্বপ্ন দেখার অধিকার রয়েছে। এই ছোট রোগীরা এমন সব বিভীষিকা দেখেছে, যা কোনো শিশুর দেখার কথা নয়। তবে আজ তাদের সুস্থ হয়ে ওঠার যাত্রার শুরু। মানবতা, সেবা ও দক্ষতা-ই আমাদের এনএইচএসের সর্বোচ্চ মূল্যবোধকেই প্রতিফলিত করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, শিশুরা যুদ্ধের নিরপরাধ শিকার। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, হাসপাতালগুলো অচল হয়ে গেছে। গুরুতর অসুস্থ অনেক শিশু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না।

গাজার অসুস্থ শিশুদের প্রথম দলটি যুক্তরাজ্যে পৌঁছানো আমাদের মানবিক প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি সমর্থনকেই তুলে ধরে। আমরা গাজার চিকিৎসা অবকাঠামো ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দাবি করতে থাকব, একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ বাড়াতে চাপ দেব।

তিনি আরও যোগ করেন, এই অভিযানে সহযোগিতার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জর্ডান সরকার, রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এবং ব্রিটিশ জরুরি চিকিৎসা দল ও এনএইচএসের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞ। তাদের নিবেদিত সেবাই এসব শিশুর জীবন রক্ষার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31