IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
Home >> প্রবাস >> লিড নিউজ >> নৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

নৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নিলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা এগোবে না। শনিবার (২৫ এপ্রিল) জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি এমন বিবৃতি দিয়েছেন।

জাতিসংঘের জেনেভা দপ্তরে দায়িত্ব পালনরত এই কূটনীতিক জানান, এই অবরোধ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এমন পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

বিবিসি রেডিও ৪-এর ‘ওয়ার্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান কেবলমাত্র সময়ক্ষেপণের জন্য আলোচনায় বসতে চায় না। যে কোনো কূটনৈতিক প্রক্রিয়া অবশ্যই আন্তরিকতার ভিত্তিতে হতে হবে।

যুক্তরাষ্ট্রকে ‘বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি’ গ্রহণের আহ্বান জানিয়ে আলি বাহরেইনি বলেন, ইরানের অধিকার স্বীকার এবং যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া ছাড়া অর্থবহ আলোচনা সম্ভব নয়।

পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। পরে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। এই আলোচনা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930