IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগকারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবাইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরাগণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিলগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’

‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ‘গুলির ঘটনায়’ ইরানের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, ‘এ হামলা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না।’

গালফ নিউজ, এপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ হামলার ঘটনা ঘটে। পরে হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।’

অবশ্য এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা ‘বলা মুশকিল’।

হামলাকারীকে একজন নিঃসঙ্গ হামলাকারী হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট জানান, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।

ব্রিফিংয়ে তেহরানের আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় তিনি মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প।

প্রায় দুই মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে ট্রাম্পের মতে, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়।

প্রসঙ্গত, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে এ ‘গুলির’ ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর ট্রাম্প ও স্ত্রী মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারাসহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন।

এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ