IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’

‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’

ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।’

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামীদামি ২ হাজার ৬০০ অতিথি।

ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প–মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা।

সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেফতার করা হয়েছে।

থমাস পেশায় একজন শিক্ষক। অ্যালেনের রেকর্ড ঘেঁটে মার্কিন সংবাদমাধ্যশ সিএনএন জানিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার সি-টু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930