IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’

‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু হামলা চালিয়েছিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন পশ্চিমা ও দুজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের আগে রিয়াদ কখনো তেহরানে অভিযান চালায়নি। ফলে এবারের হামলা ইঙ্গিত দিচ্ছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলায় সৌদি আরব আগের চেয়ে বেশি আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে।

পশ্চিমা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ওই হামলাগুলো চালিয়েছিল। একজন কর্মকর্তা এটিকে ‘ইট মারলে পাটকেল খাওয়ার মতো’ ঘটনা বলে অভিহিত করেছেন। কারণ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরবের বেশ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা করেছিল।

ইরানে সৌদি আরবের হামলার লক্ষ্যবস্তুগুলো কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু বলেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সাড়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটি আছে। এর বিনিময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছে থেকে নিরাপত্তা নিশ্চয়তা পায়। তবে ইরান যুদ্ধ সেই নিরাপত্তা নিশ্চয়তাকে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930