IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবেফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুর
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পের

ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্রে শান্তিবৈঠক আদৌ হবে? হলেও তা ফলপ্রসূ হবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে নানা মহলে। সেই আবহে এ বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিলেন। শুধু তাই নয়, বেঁধে দিলেন সময়সীমাও। তার ইঙ্গিত, চলমান আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পর গোটা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলেও বাড়ছে আশঙ্কা— কূটনৈতিক টেবিল ছেড়ে পরিস্থিতি আবারও যুদ্ধের ময়দানে গড়াতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘যুদ্ধ থামাতে এবং একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের হাতে আর মাত্র ২ থেকে ৩ দিন সময় আছে। এর মধ্যে কোনো অগ্রগতি না হলে নতুন হামলার মুখোমুখি হতে হবে।’

গতকাল মঙ্গলবার রাতে এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, মঙ্গলবারই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করেছিল ওয়াশিংটন। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প। তিনি দাবি করেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিররাতের রাষ্ট্রনেতারা তাকে আপাতত হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের সঙ্গে আলোচনার পর ট্রাম্প মনে করছেন, এখনও কূটনৈতিকভাবে সংকট সমাধানের সুযোগ রয়েছে। আর সেই কারণেই সাময়িকভাবে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

এদিকেট্রাম্পের এমন কড়া বার্তার পরপরই পাল্টা প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকে। ইরানের এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যেকোনো মুহূর্তে ব্যাপক হামলার মার্কিন হুমকি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।’ ইরান যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘সংলাপ মানে আত্মসমর্পণ নয়। তেহরান মর্যাদা, কর্তৃত্ব ও জাতির অধিকার রক্ষার মনোভাব নিয়েই আলোচনায় অংশ নিচ্ছে।’

সাম্প্রতিক এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা মূলত ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল। তবে এই চাপ যে কোনো সময় ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিল ইরান। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। এখন সবার নজর আগামী কয়েক দিনের কূটনৈতিক আলোচনার দিকে কারণ সেই আলোচনা সফল না হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930