IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতির
Home >> প্রবাস >> লিড নিউজ >> কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে

কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যে ঘোষণা আসতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জন হয়েছে।

ভারত সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী হয়তো কোনো সুখবর পেতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় নিয়ে যাবে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে চান। অর্থ্যাৎ, ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ থেকে সরে যেতে পারে। এ নিয়ে দৃশ্যমান ইঙ্গিতও পাওয়া গেছে। তবে সবকিছু ঠিক হবে প্রাথমিক চুক্তি এবং এরপরের খুঁটিনাটি নির্ধারণের সময়।

টাইমসের এই প্রতিবেদনের আগে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র, ইরান ও অন্যান্য বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, চুক্তিতে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি, হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথাও আছে।

তবে এই সম্ভাব্য চুক্তিটি ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত সিনেটর টেড ক্রুজ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো নেতাদের কাছে সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই দুই নেতাই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবাধে তেল বিক্রির সুবিধা দেওয়ার যেকোনো সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। টেড ক্রুজ সতর্ক করে বলেছেন, এই চুক্তির পরিণতি ভয়াবহ হতে পারে।

এমন সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে নয়াদিল্লিতে মার্কো রুবিও বলেন, ইরানে ‘এপিক ফিউরি’ নামের অভিযান শুরুর মাধ্যমে ট্রাম্প যে শক্তিশালী ভূমিকা দেখিয়েছেন, তা আগের কোনো প্রেসিডেন্ট দেখাননি। ইরানের সঙ্গে সংঘাত শুরুর সময় ওয়াশিংটনের লক্ষ্যগুলো স্পষ্ট ও সুনির্দিষ্ট ছিল। তেহরানের নৌবাহিনী ধ্বংস করার লক্ষ্য সফল হয়েছে।

রুবিও জানান, যুক্তরাষ্ট্রের আরেকটি উদ্দেশ্য ছিল দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা এবং ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তিকে গুঁড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যগুলোও অর্জন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news