IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ

ইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় তিনি মার্কিন প্রতিনিধিদের ‘তাড়াহুড়া না করতে’ নির্দেশ দিয়েছেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, দুই দেশ একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আলোচনায় থাকা প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় রয়েছে বলে জানা গেছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ভাবে এগোচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষেরই সময় নিয়ে সতর্কতার সঙ্গে চুক্তি সম্পন্ন করা উচিত। গত শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, আলোচনার মাধ্যমে একটি সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ পর্যায়ে রয়েছে। এতে ধারণা করা হচ্ছিল, দ্রুতই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ইরানের পক্ষ থেকেও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চুক্তির বিষয়ে দুই দেশ একই সঙ্গে ‘খুব কাছে’ এবং ‘খুব দূরে’ অবস্থানে রয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতাটি এখনো চূড়ান্ত নয়। এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যৎ আলোচনার জন্য রাখা হয়েছে। এদিকে সম্ভাব্য এই চুক্তি নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরেও মতভেদ দেখা দিয়েছে। দলের কয়েকজন সদস্য মনে করছেন, চুক্তিটি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয় অবস্থান প্রকাশ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

এপ্রিলের শুরুতে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও হরমুজ প্রণালিতে এখনো স্বাভাবিক নৌ চলাচল শুরু হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রেখেছে। ট্রাম্প জানিয়েছেন, পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে।

রোববারের পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930