IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১

ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বিবিসি জানিয়েছে, সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ১৮১ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির সরকার। তবে স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য মেলানো হলে মৃতের সংখ্যা ২৪০ ছাড়িয়ে যেতে পারে স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্য। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কালি ও পেরেইরা শহরে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। পশ্চিম কলম্বিয়াজুড়ে কয়েকশ মাইল এলাকায় এর কম্পন অনুভূত হয়। মঙ্গলবারও দেশটির বিভিন্ন এলাকায় একের পর এক পরাঘাত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত শহর পেরেইরা থেকে পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য দেন প্রেসিডেন্ট। তিনি জানান, নিহতদের পাশাপাশি প্রায় ২ হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১১ শর বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮ হাজারের বেশি বাড়ি।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পেরেইরা ও কালিসহ বিভিন্ন শহরে অনেক মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কারও বাড়ি ধসে পড়েছে, আবার কেউ ভবন ধসে পড়ার আশঙ্কায় ঘরে ফেরেননি।

কালিতে ধ্বংসস্তূপে শত শত মানুষ

২ কোটি ২০ লাখ মানুষের শহর কালিতে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা সমন্বয়ের জন্য সেখানে একটি কেন্দ্রীয় কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে।

কালির মেয়র আলেহান্দ্রো এদের মঙ্গলবার জানান, শহরের বিভিন্ন স্থাপনায় ২৩৯ জন এখনও আটকা পড়ে আছেন। আহত হয়েছেন ৯৪৯ জন। শহরে ৪৫টি ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধসে পড়েছে।

শহরের একটি হাসপাতালের ওপরের কয়েকটি তলাও ধসে পড়েছে। এর কয়েকটি অংশে শিশুদের চিকিৎসা দেওয়া হতো। ধসের পর সেখানে কয়েকজন রোগী আটকা পড়েন।

কালির উত্তরের কালিমা এলাকায় জিমনাসিও কালিমা স্কুলের একটি অংশ ধসে চার শিশু মারা গেছে। স্থানীয় মেয়র আন্তোনিও কাদাভিদ জানিয়েছেন, আরও কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে। মোট ৩০ শিশুকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

দুর্যোগের এই পরিস্থিতির মধ্যে লুটপাট ঠেকাতে ওই এলাকায় রাতের বেলা কারফিউ জারি করেছেন মেয়র।

মঙ্গলবারও কালিতে কয়েক দফা কম্পন অনুভূত হয়। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০টির বেশি পরাঘাত হয়েছে।

মঙ্গলবার ভোরে ৩ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর একটি ছিল সান হোসে দেল পালমারে এবং অন্যটি সান্তান্দেরে।

পেরেইরায় উদ্ধার তৎপরতা

ফায়ার সার্ভিসের হিসাবে পেরেইরা শহরে ৭৯ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে শত শত স্বেচ্ছাসেবীকে কাজ করতে দেখা গেছে।

পেরেইরার বিমানবন্দরের কাছে পারকে ইন্ডাস্ট্রিয়াল এলাকার এক বাসিন্দা বিবিসিকে বলেন, শহরের পরিস্থিতি ভয়াবহ।

তিনি বলেন, শহরের কেন্দ্রীয় এলাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শহরের প্রধান চত্বর বলিভার স্কয়ারে অন্তত একটি ভবন ধসে পড়েছে। আরও কয়েকটি স্থাপনার নিচে বাস ও ট্রাক আটকে আছে। সেগুলোও ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় মানুষ আতঙ্কে রয়েছে।

“আমরা সবাই হতবাক। ঘটনাটি সত্যিই ভয়াবহ ছিল,” বলেন ওই বাসিন্দা।

মানিজালেসেও ব্যাপক ক্ষয়ক্ষতি

মানিজালেস শহরের মেয়র হোর্হে এদুয়ার্দো রোহাস জানিয়েছেন, সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের ৬০টি ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে।

পরবর্তী পরাঘাতের বিষয়ে সতর্ক করে তিনি বাসিন্দাদের অজানা উৎস থেকে আসা বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ধরনের বার্তায় মিথ্যা বা যাচাই না করা তথ্য থাকতে পারে, যা মানুষের মধ্যে আরও উদ্বেগ ও আতঙ্ক তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব

ভূমিকম্পের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তার প্রস্তাব পাচ্ছে কলম্বিয়া।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে কলম্বিয়ার জনগণ ও সরকারের প্রতি সংহতি জানিয়েছেন এবং দেশটির উদ্ধার ও জরুরি সাড়াদান কার্যক্রমে সহায়তার কথা জানিয়েছেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেছেন, কলম্বিয়ায় থাকা ১৬৪ জন স্প্যানিশ নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত স্পেনের কোনো নাগরিক নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কলম্বিয়াকে ১ কোটি ৫৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

এ ছাড়া একুয়েডর, ব্রাজিল, এল সালভাদর ও ভেনেজুয়েলাও কলম্বিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930