IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকের
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দুই দফা প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক ধর্মীয় নেতা। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পর আহত মোজতবাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই হাসপাতালেও হামলা হলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম আল আরাবির সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলেকাসির।

আলেকাসিরের ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের তিনটি হাসপাতালে হামলা চালানো হয়। এর মধ্যে তৃতীয় হাসপাতালটিতেই চিকিৎসাধীন ছিলেন মোজতবা খামেনি। হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

এরপর মোজতবাকে অজ্ঞাত একটি স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি ভিডিওতেও নয়।

আলেকাসির আরও দাবি করেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে তার নাম ঘোষণা করার পরই বিষয়টি জানতে পারেন তিনি। সিদ্ধান্ত হওয়ার পর ধর্মীয় ও আইনগতভাবে দায়িত্বটি গ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে বলে জানান ওই ধর্মীয় নেতা।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। আলেকাসির জানান, ওই পরিষদের কুম সচিবালয়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করার প্রক্রিয়া সম্পর্কেও আলেকাসির দাবি করেন, তিনিই প্রথম তার নাম প্রস্তাব করেছিলেন। তখন পাওয়া তথ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেও তিনি জানান।

তার দাবি, ৫৯ সদস্যের ভোটে মোজতবা খামেনি ৫০ ভোট পান। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান আট ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

আলেকাসির বলেন, ‘শত্রুর অবস্থান বিবেচনায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া অন্য কাউকে নির্বাচন করা হবে না।’

তবে মোজতবা খামেনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত নয়। বাবাকে হত্যার বিমান হামলায় তিনি আহত হয়ে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ