IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> আপদ বিদায় নেওয়ায় বেঁচে গেছেন মমতা

আপদ বিদায় নেওয়ায় বেঁচে গেছেন মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণায় নেমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘আপদ’ বলে আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রচারে একাধিকবার তৃণমূলকে ‘তোলাবাজের দল’ বলে আক্রমণ চালিয়েছে বিজেপি নেতারা। শনিবার খড়্গপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘দিদির পাঠশালার সিলেবাস তোলাবাজি’ বলে তৃণমূলকে কটাক্ষ করেছে।

মোদির সভার দিনই হলদিয়ায় গিয়ে মমতা জানিয়ে দিলেন, তৃণমূলে যারা তোলাবাজ ছিল, এখন সব বিজেপিতে গিয়ে ভিড়েছে। নিজে থেকে তারা দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বেচেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার হলদিয়ায় মমতা বলেন, মেদিনীপুরের কিছু গাদ্দার, মীরজাফর, যাদের এত দিন পুষেছিলাম, যাদের জন্য মিলন মণ্ডলকে দু’বছর জেলে থাকতে হয়েছে, পাঁশকুড়ার আনিসুরকে জেলে ভরে দিয়েছে যারা, তারা এখন বিজেপিতে। যাদের পছন্দ হত না, তাদেরই জেলে ভরে দিত।

এদিন মমতা আরও দাবি করেন, আগে মেদিনীপুরে আসতে গেলে অনুমতি নিতে হতো। এখন আমি স্বাধীন। আপদ বিদায় হয়েছে বেঁচে গেছি।

শনিবার পূর্ব মেদিনীপুরে একাধিক সভা ছিল মমতার। পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে চড়েই এসব সভায় অংশগ্রহণ করেছেন তিনি।

মমতার ব্যান্ডেজকে কটাক্ষ করে শুক্রবার শুভেন্দু বলেছিলেন, সব প্রার্থী হাত জোড় করে ঘুরছে। একজন লাথি দেখাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31