IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনার আহ্বানমহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাকুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহতপদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টিউচ্ছ্বাসের মহাসড়ক: জনতার ভালোবাসায় সিক্ত হয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ দুজন নিহত, আহত ৭
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ৯ সেপ্টেম্বর বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখে পৌঁছায়। মাত্র দশদিনের ব্যবধানে আজ সে সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায়ও বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। শেষ এক সপ্তাহে বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। একইসঙ্গে সুস্থতা বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৪ হাজার ৭৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩ লাখ ৪২ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৭৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ২৮০ জনে ঠেকেছে। 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩৮ হাজার ৭২০ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ২০ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই। 

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ মাত্রা ছাড়ায়। যেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে প্রাণহানি। আর ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ২ হাজার ২১৩ জন ভুক্তভোগী।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৯৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ১৩ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৮৪ হাজার ৪০৪ জনে ঠেকেছে।

তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৬১ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

পেরুতে আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ১৪৬ জন।

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৪ হাজারের কাছাকছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৬৫ জনের। 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৮৪ হাজারের বেশ। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭২ হাজার ১৭৯ জন মানুষের।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৭২ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের ৬ লাখ ২৫ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৩০ হাজার ৪০৫ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২ হাজার ছুঁই ছুঁই। প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৬০ জন ভুক্তভোগী। 

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ১৩ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩১ হাজার ৯৫ জনের। 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৪ লাখ ১৩ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৮০৮ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭০৫ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮৫৯ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930