IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> বিজেপি নেতাকে কড়া জবাব শ্রাবন্তীর

বিজেপি নেতাকে কড়া জবাব শ্রাবন্তীর

ধূমকেতু নিউজ ডেস্ক : বিজেপি নেতা তথাগত রায়কে কড়া জবাব দিলেন টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাগত রায়ের কটাক্ষ করে টুইটের জবাবে তিনি একথা বলেন।

টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিজেপি’র টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণাত্মক টুইট করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত। এমনকি, নির্বাচনের টাকায় ‘উৎসব’ করে বেড়াচ্ছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেন তিনি।

জবাবে নায়িকার প্রশ্ন, আপনার কাছে কি প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তাহলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।

ভোটের দিন কয়েক আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর নৌকাবিহারের ঘটনা নিয়েই বিতর্কের সূত্রপাত।

মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত। সেখানে পায়েল-শ্রাবন্তী তনুশ্রীদের ‘নগরীর নটী’ বলেও বিদ্রুপ করেন তিনি।

এ ব্যাপারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। উনার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে উনার বিষয়টি জেনে নেওয়া উচিত ছিল।

শ্রাবন্তী বলেন, উনি বলেছেন, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি। কেলি করেছি। এই মন্তব্যের কোনও প্রমাণ কি উনার কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন।

প্রসঙ্গত, মদনের সঙ্গে পায়েল শ্রাবন্তীদের নৌকাবিহার নিয়ে তথাগত টুইটারে লিখেছিলেন, নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিলো কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি’?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31