IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফের ১৫ দিনের কঠোর লকডাউন পশ্চিমবঙ্গে

ফের ১৫ দিনের কঠোর লকডাউন পশ্চিমবঙ্গে

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় ১৫ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বিধিনিষেধের এই সময়ে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট সংস্থা বাদে সব ধরনের অফিস বন্ধ থাকবে। বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

আগের লকডাউনে সাধারণ জনগণ নানা অজুহাতে বের হতো। সেটি রুখতে এবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে অতি জরুরি ক্ষেত্রে বের হওয়া যাবে। রাতে ব্যক্তিগত গাড়িও চালানো নিষেধ। তবে দিনের বেলায় নিজের গাড়ি নিয়ে টিকা নিতে যেতে পারবেন মানুষ।

রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে, স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, রান্নার গ্যাস, পানীয় জল, সংবাদমাধ্যম, পরিচ্ছন্নতা, কারাগার, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী দপ্তর চালু থাকবে। এছাড়া বাকি সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তর বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, স্পা, সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুলও।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টি ও মাংসের দোকান। গয়না ও শাড়ির দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত। বন্ধ থাকবে মদের দোকান।

এছাড়া মৃতদেহ সৎকারে ২০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। বিয়ে বাড়িতে জমায়েত করতে পারবেন না ৫০ জনের বেশি। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। হোটেল, রেস্তোরাঁ আগের মতোই বন্ধ থাকবে। তবে খাবার, ওষুধ এবং স্বাস্থ্য সরঞ্জামের মতো পণ্য বাড়িতে সরবরাহ করা যাবে। সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে।

৫০ শতাংশ কর্মী নিয়ে খুলে রাখা যাবে চা বাগান। বন্ধ থাকবে শিল্প-কারখানা। ৩০ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে চটকল। চালু থাকবে ই-কমার্স এবং রান্নার গ্যাস সরবরাহ কেন্দ্রও।

ভারতে করোনাভাইরাস সংক্রমণ বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। গত একদিনে ৩ হাজার আটশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ২০ হাজারের পাশে ঘোরাফেরা করছে। রাজ্যটিতে দৈনিক মৃত্যু হচ্ছে শতাধিক। এমন অবস্থায় ফের লকডাউন দিল মমতা সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31