IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউটে

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউটে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে ‘মহা শক্তিশালী’ ঘূর্ণিঝড় তাউটে (Tauktae)। দেশটির আবহাওয়া অধিফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, আগামী ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে গতি বাড়িয়ে তাউটে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগ ধারণ করবে। বর্তমানে এটি ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ধেয়ে আসছে। পূর্বাভাস অনুযায়ী যদি তাউটে গতি বাড়ায়, তাহলে এটি গুজরাট উপকূলে পৌঁছবে ১৮ মে দুপুরে। জানা গিয়েছে পোরবন্দরের পাশ দিয়ে এই ঘূর্ণিঝড়টি যেতে পারে।

১৮ মে দুপুরে তাউটে সুপার সাইক্লোনে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে ভারতীয় ভূখণ্ডে। ১৮ মে তাউটে ১৬০ থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি ধারণ করতে পারে। এই আবহে ইতিমধ্যেই ভারতের পশ্চিম উপকূলবর্তী পাঁচ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা।

হিন্দুস্তান টাইমস জানায়, ইতিমধ্যেই কেরল, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, এর আগে তাউটের পথ অনুসরণ করে ১৯৩৩ এবং ১৯৭৫ সালে দু’টি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল গুজরাটে। ১৯৭৫ সালের ঘূর্ণিঝড়ে গুজরাটে প্রাণ হারিয়েছিল ৪০০০ মানুষ। এই আবহে তাউটের জেরে ক্ষয়ক্ষতি যাতে বেশি না হয় তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৩টি দলকে।

শুক্রবার রাতে তাউটে লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থান করছিল। অর্থাত্ এটি কেরালার কান্নুরের থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ২৯০ কিলোমিটার, গুজরাতের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১,০১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই আবহে সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31