IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৪১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৪১ হাজার ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০ লাখ ৪১ হাজার অতিক্রম করেছে। এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৬৬ লাখ ১৯ হাজারের উপরে করোনা রোগী।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৪৯ হাজার ৫৪৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। অপরদিকে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১০ লাখ ৪১ হাজার ৭৫০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ১৩ জন। গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩২ হাজার ৫৫৮ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৮৭৭ জন।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপর পরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৬ লাখ ৩৬ হাজার ৯১২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৬১১ জন। সংক্রমণের নিরিখে দুই নম্বরে অবস্থান নেওয়া ভারতে গত এক দিনে ৭৬ হাজারের উপরে করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ২২ হাজার ১৮০ জন। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭১৪ জন। মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ জনে ঠেকেছে। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ১ জন। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৩৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে।

পেরুতে আক্রান্ত ৮ লাখ প্রায় ২৮ হাজার ১৬৯ জন মানুষ। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে। কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৫২ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭১২ জনের। মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ৫৭ হাজার অতিক্রম করেছে। সেখানে প্রাণ গেছে ৭৮ হাজার ৮৮০ জন মানুষের। আর্জেন্টিনায় আক্রান্ত ৭ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন। প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৮ জন। চিলিতে ৪ লাখ সাড়ে ৭০ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৮৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৭৬ জনের।

স্পেনে আক্রান্ত ৮ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩২ হাজার ৮৬ জনের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৬ লাখ ১৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ২৩০ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ২ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৫০ জন মানুষের। তুরস্কে আক্রান্ত ৩ লাখ ২৪ হাজার আর মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪১ জনের।

ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৯৫৭ জনের। সৌদি আরবে আক্রান্ত ৩ লাখ ৩৬ হাজারের বেশি, মারা গেছেন ৪ হাজার ৮৭৫ জন। পাকিস্তানে আক্রান্ত ৩ লাখ ১৪ হাজার আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১৩ জনের। ইরাকে আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার আর মারা গেছেন ৯ হাজার ৩৯৯ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল রোববার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩৪৮ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ