IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা

আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়।এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে।

ইরানি বার্তা সংস্থার ‘নূর নিউজ’ জানিয়েছে, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। তারা বিমানবন্দরে ভিড় করা আফগান নাগরিকদেরকে বিদেশগামী বিমানে উঠিয়ে দিতে সহযোগিতা করার জন্য একেকজনের কাছ থেকে সুবিধামতো ৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

দেশ ত্যাগকারী আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে নূর নিউজ এ খবর জানিয়েছে।এতে বলা হয়েছে, যারা চাঁদা দিতে পারছে না তাদেরকে কোনোক্রমেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রচার করছে না।

তবে এভাবে হুড়োহুড়ি করে দেশত্যাগ না করতে আফগান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগান নাগরিকদের নিয়ে তাদেরকে নীচু মানের কাজে নিয়োগ দেবে। তিনি আফগানিস্তানের জনগণকে দেশত্যাগ উৎসাহিত না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সেনাদের চাঁদাবাজির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত না হওয়ার কারণে সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের অগ্রাভিযানের মুখে আমেরিকা ও ব্রিটেনসহ সবগুলো পশ্চিমা দেশ আফগান যুদ্ধে শোচনীয় পরায়বরণ করেছে। এ অবস্থায় এসব পশ্চিমা দেশের গণমাধ্যমে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাস্তবতার উল্টোচিত্র তুলে ধরা হবে এটাই স্বাভাবিক।তাদের মতে, পরাজিত শক্তির গণমাধ্যমে আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক খবর আশা করা যায় না।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31