IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> টপ নিউজ >> তুরস্কের সহায়তা চেয়েছে তালেবান

তুরস্কের সহায়তা চেয়েছে তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ চলে যাবে তালেবানের হাতে। এ পরিস্থিতিতে কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্কের কাছে কারিগরি সহায়তা চেয়েছে তালেবান। বুধবার তুরস্কের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহ’র।

কর্মকর্তারা জানান, তারা বিমানবন্দর পরিচালনায় সহায়তা চাইলেও নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে বলে জোর দিয়ে বলেছে।

তুরস্কের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতায় আসছে তালেবানরা। তাদের শর্তসাপেক্ষে করা অনুরোধ মেনে নিয়ে বিমানবন্দর পরিচালনার মতো কঠিন কাজের ভার নেয়া হবে কি হবে না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে আঙ্কারা।

ন্যাটোর সদস্য দেশ তুরস্কের সেনারা আফগানিস্তান মিশনে অংশ নিয়েছিল। এখনও কাবুল বিমানবন্দরে দেশটির কয়েকশ সেনা অবস্থান করছেন। তুরস্কের কর্মকর্তারা জানান, তারা অল্প সময়ের বিজ্ঞপ্তিতেই আফগানিস্তান ছাড়তে প্রস্তুত আছেন।

অবশ্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলে আসছেন, আফগানিস্তানের ক্ষমতাসীনরা অনুরোধ করলে কাবুল বিমানবন্দরে সেনা উপস্থিতি থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনায় কারিগরি সহায়তা চেয়েছে।’ কিন্তু তালেবানের দাবি অনুযায়ী আফগানিস্তান থেকে তুরস্কের সব সেনা সরিয়ে নিলে সেখানে সম্ভাব্য যে কোনো মিশন জটিল হয়ে উঠবে বলেও তিনি মত প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘তুরস্কের সশস্ত্র বাহিনী ছাড়া কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই ঝুঁকিপূর্ণ হবে।’ তিনি জানান, তালেবানের সঙ্গে এ প্রসঙ্গে আলোচনার পাশাপাশি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতিও সম্পন্ন করে রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31