IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> লিড নিউজ >> হায়দরাবাদে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

হায়দরাবাদে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে ভারতের হায়দরাবাদে এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদিয়া হিলসে এ ঘটনা ঘটে।

ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহগুলো ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে ছিল।

এবিপি নিউজের বরাতে জানা যায়, শহরের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে। সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, গত দুদিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদিয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে ৯ জনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন।

সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930