IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত

ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীদের হামলায় ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলার ইমামসাহাব এলাকায় বিদ্রোহী লুকিয়ে আছে খবরে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ প্রথমে জায়গাটি ঘিরে রাখে এবং বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণের অনুরোধ জানায়। কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে তিন বিদ্রোহী নিহত হয়।

একই দিনে শোপিয়ানের ফেরিপোরা গ্রামের একটি আপেল বাগানে পৃথক সংঘর্ষে আরও দুই বিদ্রোহী নিহত হয়।

এর আগে সোমবার বিদ্রোহীদের গুলিতে কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের পাঁচ জন সৈন্য নিহত হয়। একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে হতাহতের এই ঘটনা ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এটি ছিল ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।

১৯৪৭ সালের পর থেকেই কাশ্মীরের কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারত-পাকিস্তান সমগ্র কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। তিন দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের দমনে ভারতীয় সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান পরিচালনা করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31