IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> বিনোদন >> কোমর চিকন করতে গিয়ে মারা গেলেন মডেল

কোমর চিকন করতে গিয়ে মারা গেলেন মডেল

ধূমকেতু নিউজ ডেস্ক : সবাই চায় নিজেকে আকর্ষণীয় করে রাখতে। অন্যের সামনে স্মার্টলি উপস্থাপন করতে। বিশেষ করে যারা শোবিজে কাজ করেন সেইসব নারী শিল্পীরা নিজেদের ফিগার ও ফিটনেস নিয়ে সবসময়ই থাকেন সচেতন। তবে অনেকে বেশি সচেতন হতে গিয়ে করুণ পরিস্থিতিরও শিকার হন।

যেমন হলেন জসলিন ক্যানো নামে মেক্সিকান এক মডেল। এই যুবতী নিজের কোমরকে সুদৃশ্য করতে গিয়ে প্রাণটাই অকালে দিয়ে দিলেন। মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন তিনি।

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে। সে সূত্রে জানা গেছে, গেল ৭ ডিসেম্বর মারা গেছেন জসলিন।

নিজেকে সুন্দরী এবং আবেদনময়ী করার জন্য কোমরের নিচের অংশে অপারেশন করিয়েছিলেন জসলেন। আর এতেই ঘটে বিপদ। অপারেশনটি সুখকর ছিলো না এই মডেলের জন্য। যার দায় মেটাতে হলো প্রাণ বিসর্জন দিয়ে।

২০০৮ সালে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জসলিন ক্যানো। ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা ছিলো তার। সুন্দর চেহারায় ঝড় তুলেছিলেন বহু পুরুষের মনে।

আমেরিকার মডেল কিম কার্দেশিয়ানকে নিজের আইডল মনে করতেন তিনি। তারই মতো নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইতেন জসলিন। তাই কোমরে অপারেশন করিয়েছিলেন শরীরের নিচের অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে। কিন্তু নিজের সেই সৌন্দর্য বর্ধনই কাল হয়ে দাঁড়ালো এই মডেলের জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31