IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> বিনোদন >> গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ম আসর মার্চ পর্যন্ত স্থগিত

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ম আসর মার্চ পর্যন্ত স্থগিত

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩তম আসর আগামী মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজকরা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

সংগীত শিল্পের সবচেয়ে বড় ও মর্যাদাকর পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। এবারের অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আসর আগামী ১৪ মার্চ বসবে।

গত নভেম্বরে গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১ এর মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিয়ন্স নোলস, টেইলর সুইফট ও ডুয়া লিপা মনোনয়ন পাওয়াদের মধ্যে এগিয়ে রয়েছেন।

গ্র্যামি অ্যাওয়ার্ড পরিচালনা করে রেকর্ডিং একাডেমি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আমাদের সংগীত গোষ্ঠী এবং অনুষ্ঠানটির আয়োজনে নিরলস কাজ করা শত শত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছু নেই।’

এবারের আয়োজন উপস্থাপনা করার কথা ছিল ৩৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়াহর। তবে তিনিই উপস্থাপনা করবেন কিনা, সে ব্যাপারে পরে আর স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

করোনাভাইরাস মহামারির পর থেকে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনলাইনে হয়েছে। এ ব্যাপারে এএফপি’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ভার্চুয়ালি হতে পারে বলে এর আগে জানিয়েছিল আয়োজক সংগঠন। এর বেশি আর কোনো তথ্য জানা যায়নি।

এদিকে কোরিয়ান গানের দল হিসেবে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়ে নতুন ইতিহাসও তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএস। তারুণ্যনির্ভর এই দল ‘ডাইনামাইট’ গান দিয়ে বাজিমাত করেছে সারাবিশ্বের সংগীত অনুরাগীদের মনে। জয় করেছে অনেক স্বীকৃতি ও সাফল্য। এবার তাদের প্রাপ্তির ঝুলিতে যোগ হলো সংগীতের সম্মানজনক পুরস্কার গ্র্যামির মনোনয়ন।

গ্র্যামি অ্যাওয়ার্ড হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আক্যাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার, যা সংগীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য দেয়া হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31