IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগসিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রানিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগসিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটকনিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাকুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বানমার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> বিনোদন >> আবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফী

আবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার সম্পর্ক নিয়ে একসময় বিনোদন অঙ্গনে কম আলোচনা হয়নি। সময়ের সঙ্গে সেই আলোচনা কিছুটা স্তিমিত হলেও এবার তমার অভিনয়ের প্রশংসা করে নতুন করে আলোচনায় এসেছেন রাফী। ‘আমলনামা’ সিনেমার শেষ দৃশ্যে তমা মির্জার অভিনয় তাকে আবেগাপ্লুত করেছিল বলে জানিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও নিজের অনুভূতির কথা তুলে ধরেন রায়হান রাফী। সেখানে সিনেমাটির শেষ দৃশ্যে তমার অভিনয়ের প্রশংসা করেন তিনি।

আর রাফীকে ধন্যবাদ জানাতে ভুলেননি তমাও। ওই পোস্টের কমেন্ট বক্সে নির্মাতাকে ধন্যবাদ জানান তিনি।

রাফী লেখেন, ‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। সেই একই আবেগ যখন দর্শকদের মনেও অনুরণিত হতে দেখেছেন, তখন পুরো নির্মাণযাত্রা তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।

নির্মাতার ভাষ্যে, ‘আমলনামা’ তার কাছে বিশেষ একটি কাজ। ভালোবাসা, আস্থা ও একটি অসাধারণ দলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই চলচ্চিত্র তার ব্যক্তিগত যাত্রারও অংশ হয়ে আছে। সিনেমাটির জন্য স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

একসময় বেশ জমজমাট ছিলো নায়িকা-পরিচালকের সম্পর্ক

‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘আমলনামা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। অন্যদিকে, সিনেমাটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন রায়হান রাফী। তাদের এই অর্জনও চলচ্চিত্রটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

চরকিতে মুক্তি পাওয়া ‘আমলনামা’ একটি মৌলিক চলচ্চিত্র। এর গল্পে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া রয়েছে।

একসময় ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় থাকা রায়হান রাফী ও তমা মির্জা এখন আবার খবরের শিরোনামে। তবে পরিচালকের সাম্প্রতিক পোস্টটি মূলত তমার অভিনয় ও সিনেমাটির অভিজ্ঞতা ঘিরেই। তাদের পুরোনো সম্পর্ক নিয়ে নতুন কোনো বক্তব্য দেননি রাফী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930