IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> বিনোদন >> দুবাইয়ে নারী পাচার : গৌতমকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

দুবাইয়ে নারী পাচার : গৌতমকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ধূমকেতু নিউজ ডেস্ক : দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অনেকের নাম প্রকাশ করছেন তিনি। সেখানে কোরিওগ্রাফার গৌতম সাহার নামও উঠে এসেছে।

বেশকিছু গণমাধ্যম গৌতমকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার দাবি করে সংবাদ প্রকাশ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি গৌতম সাহা তার ম্যানেজার নন বলে দাবি করে মিথ্যা সংবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপু বিশ্বাস দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়ায় কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়।

আরেকটা কথা ক্লিয়ারভাবে বলতে চাই আমার কোনো ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই। পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। আজকে কিছু নিউজে দেখছি যে, ‘অপু বিশ্বাসের ম্যানেজার’ এভাবে কিছু নিউজের শিরোনাম দেয়া হচ্ছে।

আপনাদের কাছে অনুরোধ এসব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।’

তিনি মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে লেখেন, ‘যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে তারা দয়া করে কারেকশন করুন। নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দেব। ধন্যবাদ।’

এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন করে তিনি বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করার অপেক্ষায় আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031