IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> বিনোদন >> দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রিয়াজ

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রিয়াজ

ধূমকেতু নিউজ ডেস্ক : কথা ছিলো মুম্বাই যাবেন। সেখানে অংশ নেবেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে৷ কিন্তু পৃথিবীজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷

দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।

গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷

তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।

দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

পাশাপাশি অসুস্থ থাকা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ফারুক ও কবরীর জন্যও দোয়া চেয়েছেন তিনি সবার কাছে৷

সবাইকে সাবধান ও নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, ‘করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।’

এদিকে ঢাকাই সিনেমার এক সময়ের হার্টথ্রব নায়ক রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে৷ দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় ‘দুই দুয়ারী’খ্যাত এ নায়ককে দেখা যাবে র‍্যাব অফিসারের ভূমিকায়।

আর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে৷ এরইমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তিনি শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31