IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> বিনোদন >> মৃত্যুর ২৪ বছর পরও স্মৃতিতে অম্লান সালমান শাহ

মৃত্যুর ২৪ বছর পরও স্মৃতিতে অম্লান সালমান শাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমায় তার আগমন ঘটেছিল ধুমকেতূর মত। এলেন আর জয় করলেন। ক্যারিয়ারের অল্প সময়েই যিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তিনি আর কেউ নন, সবার প্রিয় সালমান শাহ। ১৯৯৬ সালের আজকের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নব্বই দশকের সবচেয়ে সুদর্শন এই তারকা।

মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও কমেনি তার জনপ্রিয়তা, বরং বেড়েই চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। এত বছরেও কমে নি তার আবেদন। আজও ভক্তদের হৃদয়ে অম্লান হয়ে আছেন অমর এই নায়ক।

আজ অমর এই নায়কের জন্মদিন। বেঁচে থাকলে ৪৯ বছরে পা রাখতেন সালমান। সহকর্মী থেকে শুরু করে ভক্তদের পাগলামী দেখা যেত তাকে ঘিরে।

পৃথিবী থেকে বিদায় নিলেও লাখো ভক্তের হৃদয়ে আজও বেঁচে আছেন তিনি। শুধু ভক্তই নয়, অনেক তারকারও তারকা সালমান শাহ; একথা অকপটেই স্বীকার করেন এই প্রজন্মের নায়কেরা।

চলচ্চিত্রের মানুষেরা আজও বলেন, ‘মৃত্যুর ২৪ বছর হয়ে গেলেও আজও সালমান শাহের শূন্যস্থান কেউ পূরণ করতে পারেননি, কমেনি তার জনপ্রিয়তাও; বরচ বেড়েই চলেছে।’

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। যার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন, দর্শকের মনে ঠাই করে নেন এই নায়ক। এরপর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টির মত ছবি যার বেশিরভাগই ব্যবসা সফল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ