IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সমতলের আদিবাসীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ডাকবাংলো মাঠে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সমতলের আদিবাসীরা বাদ্যযন্ত্র বাজিয়ে নিজস্ব নাচ-গান ও সংস্কৃতি তুলে ধরেন। উৎসবটি আদিবাসীদের হলেও অন্যান্য ধর্মীয় লোকজনসহ নানা শ্রেণি- পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় ডাকবাংলো মাঠ। উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলাসহ পাশর্^বর্তী জয়পুরহাট, চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে আগত বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দল তাদের নিজস্ব নাচ-গান ও সংস্কৃতি তুলে ধরে। উৎসবের শুরুতে আগের দিন রাতে কারাম গাছের (খিল কদম) ডাল কেটে এনে অস্থায়ী বেদিতে রোপণ করা হয়। এরপর দিয়া-বাতি, ফুল, ফলমূল ও আদিবাসীদের তৈরি বিশেষ পিঠা দিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা করা হয়। মূলত নিজেদের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার পাশাপাশি সমতলের আদিবাসীদের অধিকার আদায়ের সম্মিলিত বার্তা দিতে এই উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা কমিটির সম্পাদক যোগশ উড়াও এবং আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সম্পাদক চঞ্চল পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, রুমিয়া ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মুরাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক আজাদুল ইসলাম আজাদ, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।

এ কারাম উৎসবে জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০০টি আদীবাসী নৃত্যদল অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ