IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> বিনোদন >> মোদিকে নিয়ে সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর

মোদিকে নিয়ে সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিনেমা। করোনা মহামারীর মধ্যেই আগামী ১৫ অক্টোবর পুনরায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’।

মূলত একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কিভাবে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন , সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে।

গত লোকসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মুক্তি আটকে গিয়েছিল। অবশেষে ২৪ মে ২০১৯ মুক্তি পায় বিবেক ওবেরয় অভিনীত দেশের প্রধানমন্ত্রীর বায়োপিক।

ওমাঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

ছবিটির পুনরায় মুক্তির কারণ হিসেবে প্রযোজক সন্দীপ এস সিং জানান , ‘দেশের অন্যতম শ্র্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের নির্বাচনী ফলাফলেই তা আবার প্রমাণিত হয়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে আবার যখন মানুষ স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরছেন , আবার যখন প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে , তখন এমন মহান দেশনায়কের জীবনী দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার থেকে ভালো প্রস্তাব আর কী হতে পারে! আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত। গতবার কিছু রাজনৈতিক চক্রান্তের কারণে অনেক মানুষই ছবিটি দেখার সুযোগ পাননি। আমরা আশা করি এবার ছবিটি প্রেক্ষাগ্রহে পুনর্জীবন লাভ করবে ..। ‘

চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা গিয়েছে বলি তারকা বিবেক ওবেরয়কে , এছাড়াও বোমান ইরানি , বরখা বিস্ত সেনগুপ্ত , জরিনা ওয়াহাব , দর্শন কুমার , রাজেন্দ্র গুপ্ত , অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ তারকা অভিনয় করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31