IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> চারঘাটে শুরু হয়নি কিচেন মার্কেট নির্মাণ কাজ, ব্যবসায়ীদের ক্ষোভ

চারঘাটে শুরু হয়নি কিচেন মার্কেট নির্মাণ কাজ, ব্যবসায়ীদের ক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : চলতি বছরের ৫ মাস আগে নির্মান কাজ শেষ হবার কথা থাকলেও আজও শুরুই হয়নি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহি নন্দনগাছী কিচেন মার্কেট নির্মানের কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশল অধিদপ্তরের চরম গাফিলতির কারনে এক বছর ধরে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনেক ব্যবসায়ি আজ পথ বসতে বসেছেন। আবার অনেককেই ঋণের জালে বন্দি হতে হচ্ছে। এতে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে নন্দনগাছী বাজারের ব্যবসায়ীদের মাঝে। তবে প্রকৃতিক দুর্যোগ ও করোনাকালকে দুষলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আর প্রকৌশল অধিদপ্তর বলছেন দ্রæত সময়ের মধ্যেই শুরু হবে নন্দনগাছী কিচেন মার্কেট নির্মানের কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহি বাজার হিসেবে খ্যাত নন্দনগাছী বাজারবেক ভেঙ্গে আধুনিক বাজারে রুপান্তরিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় নন্দনগাছী কিচেন মার্কেট নির্মাণের জন্য ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে দ্বিতল নন্দনগাছী কিচেন মার্কেট নির্মানের কাজটি পান মেমার্স মীম ডেভেলপার এন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষে সরোয়ারুল ইসলাম লালন। টেন্ডারের শর্ত অনুযায়ী ২০১৯ সালের ১১ নভেম্বর নন্দনগাছী কিচেন মার্কেট নির্মাণ কাজ শুরু করে ২০২১ সালের ১০ মার্চ শেষ হবার কথা। সেই হিসেবে নন্দনগাছী বাজারের পুরাতন দোকান ঘর ভেঙ্গে জয়গা ফাকা করা হয়। কাজ শেষ হবার সময় ৫ মাস পেরিয়ে গেলেও এখনও শুরুই হয়নি কিরচন মার্কে নির্মাাণের কাজ। ফলে দোকান হারিয়ে ব্যবসায়ীরা এখন পথের ভিখারী। পরিবার পরিজন নিয়ে চরম বেকায়দায় দিন পর করছেন এমসব দোকানঘর হারানো ব্যবসায়ীরা। আবার অনেক ব্যবসায়ী ঋনের জালে বন্দি হয়ে নি:স্ব হবার পথে।

ব্যবসায়ীদের অভিযোগ কিচেন মার্কেট নির্মান কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিথ ও মৌখিক ভাবে অনুরোধ করা হলেও কাজের কাজ শিছুই হয়নি। নন্দনগাছী কিচেন মার্কেট নির্মানের জয়গায় এখন হাটু পানি। প্রতিবাদ হিসেবে ব্যবসায়ীরা সেখানে মাছের পোনা ছেড়েছেন। এখবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তার বা ঠিকাদারী প্রতিষ্ঠান কেউই কোন ব্যবস্থা নিচ্ছে না।

কাজ তদারকির কাজে দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী শফিকুল হাসান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সেখানে পাইলিং শুরু করেছিলেন। তা পরীক্ষার জন্য প্রেরণ করা হলে ত্রুটি দেখা দেয়ায় ত্রæটি সমাধান করে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসিনতার কারনে এখনো কাজ শুরু হয়নি।

বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, যে সময়ে কাজ শুরু করার কথা ছিল। সেই সময়ে কাজ করলে কাজ অনেক আগেই শেষ হয়ে যেতো। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশল অধিদপ্তরের চরম গাফিলতির কারনে কাজ শুরুই হয়নি। এতে দোকানঘর হারিয়ে অনেক ব্যবসায়ী আজ মানবেতর জীবন যাপন করছেন। দ্রæত সময়ে মধ্যে কাজ শুরুর দাবি জানান ব্যবসায়ী রেজাউল করিম।

এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার লালন বলেন, করোকাল ও প্রকৃতিক দুর্ভোগের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে।

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরুর অঙ্গিকার করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে কাজ শুরু না করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031