IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> ৮ বছর পর মোহনপুর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

৮ বছর পর মোহনপুর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপরে দীর্ঘ ৮ বছর পর আগামী রোববার (৬ই মার্চ) মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে মোহনপুর তৃণমুল আওয়ামী লীগ। পদ পদবীর জন্য পোষ্টার ব্যানার ফেষ্টুনে ও তরন নির্মাণ ছেয়ে গেছে সড়ক, গ্রাম মহল্লা পৌর সভা।

উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন এই নিয়ে নেতা কর্মীদের চলছে জল্পনা-কল্পনা। কে ধরবেন নতুন ভাবে উপজেলা আওয়ামী লীগের হাল।

ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় নেতা ও ২৯৯ জন কাউন্সিলরের মাধ্যমে। সভাপতি প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক এনামূল হক, সুলতান আলী।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মুরাদুল ইসলাম মুরাদ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ মেহেবুব হাসান রাসেল, আনোয়ার হোসেন, আলমগীর মোর্শেদ রঞ্জু, ইকবাল হোসেন, জামাল উদ্দিন বিশ্বাস।

ত্রি-বার্ষিক সম্মেলনে ভোট, না ঘোষণা এই নিয়ে চুলচেড়া বিশ্নেষণ চলছে।

ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু অনিল কুমার সরকার।

প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান বক্তা রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম,এম,কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি আক্তার জাহান, পবা-মোহনপুর-৩ সংসদ সদস্য এমপি আয়েন উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31