IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> রাজনীতি >> আট বছর পর বাঘা উপজেলা আ.লীগের সম্মেলন

আট বছর পর বাঘা উপজেলা আ.লীগের সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে (২১শে মার্চ) সোমবার রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলন ঘিরে উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৪ সালে বাঘা উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে বাঘা উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে ঐ কমিটি । আগামী সোমবার ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

দলীয় সম্মেলন (কাউন্সিল) হচ্ছে নেতা-কর্মীদের মিলন মেলার মধ্যে দিয়ে আগামী দিনের নেতাকে নির্বাচন করা। আর এ কারণেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে এই সম্মেলন কে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে। সম্মেলন সফল ও সার্থক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রচার, উপজেলা সদরে রাস্তার দুই পাশে ব্যানার – ফেস্টুন টাঙানো সহ উপজেলার দুইটি পৌরসভা, সাতটি ইউনিয়ন মোট নয়টি ইউনিটে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। এছাড়াও প্রতিদিন সন্ধাকালীন সময়ে অনুষ্ঠিত হচ্ছে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” স্লোগানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সহ অঙ্গ সহোযোগি সংগঠনের প্রচার মিছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সোমবার (২১ শে মার্চ) সকাল ১০টায় শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন, সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

সম্মেলনটি পরিচালনা করবেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

উক্ত সম্মেলনের কাউন্সিল অধিবেশন বিকেল সাড়ে তিনটায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানাযায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31